Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

খড়্গপুরে শিল্পপতিদের নিয়ে বৈঠক, দূষণ রোধে কড়া বার্তা দিলীপের

দু'দিন আগেই বাঁকুড়া থেকে দূষণ ইস্যুতে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

খড়্গপুরে শিল্পপতিদের নিয়ে বৈঠক, দূষণ রোধে কড়া বার্তা দিলীপের
  • ১৯ জুলাই, ২০২৬ ২৩:৪৪
Prefer us on Google

সংবাদদাতা, খড়্গপুর: দু'দিন আগেই বাঁকুড়া থেকে দূষণ ইস্যুতে কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাম না খড়্গপুরের একটি মেটালিক্স কারখানাকে নিশানা করেছিলেন তিনি। এরপর আজ, রবিবার খড়্গপুরে শিল্পপতি ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কর্তাদের নিয়ে বৈঠক করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

Advertisement

এদিন বিকেলে খড়্গপুর মহকুমা শাসকের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে খড়্গপুর সদরের বিধায়ক তথা মন্ত্রী বলেন, 'দূষণ নিয়ন্ত্রণ করতেই হবে। বৈঠকে ওই সংস্থা সহ সবাইকেই এই বিষয়ে বার্তা দিয়েছি। আইন মেনে চলতেই হবে। না হলে ব্যবস্থা নেওয়া হবে।' জেলার উন্নয়নমূলক কিছু বিষয় নিয়েও এদিনের বৈঠকে আলোচনা হয় বলে জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপবাবু।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ