Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আইসিসি’র সঙ্গে বৈঠক শেষ, ভারতের সঙ্গে ম্যাচ খেলার বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে পাকিস্তানকে

হাতে মাত্র রয়েছে ২৪ ঘণ্টা। তার মধ্যেই ‘নাটকের’ যবনিকা পতন হবে। পাকিস্তানের লাহোরে আইসিসির কর্তাদের সঙ্গে বৈঠক করেছে পাক ক্রিকেট বোর্ড

আইসিসি’র সঙ্গে বৈঠক শেষ, ভারতের সঙ্গে ম্যাচ খেলার বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে পাকিস্তানকে
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ১০:০২
Prefer us on Google

লাহোর, ৯ ফেব্রুয়ারি: হাতে মাত্র রয়েছে ২৪ ঘণ্টা। তার মধ্যেই ‘নাটকের’ যবনিকা পতন হবে। পাকিস্তানের লাহোরে আইসিসির কর্তাদের সঙ্গে বৈঠক করেছে পাক ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে কিনা, পিসিবিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জানাতে হবে। আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে ভারতের সঙ্গে মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। কিন্তু আচমকাই সেই ম্যাচ বয়কট করা হবে বলে পাক সরকারের তরফে জানানো হয়! বাংলাদেশের সঙ্গে অন্যায় হয়েছে বলে, ভারতের বিরুদ্ধে মাঠে না নামার কথা জানায় ইসলামাবাদ। যদিও গোটা বিষয়টির মধ্যে যুক্ত নয় পাক ক্রিকেট বোর্ড।

Advertisement

আইসিসিকে ম্যাচ বয়কট প্রসঙ্গে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি পিসিবি। যদিও ১৫ ফেব্রুয়ারির ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে জট এখনও কাটেনি। সেই জট কাটাতেই গতকাল, রবিবার লাহোরে গড্ডাফি স্টেডিয়ামে পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভির সঙ্গে বৈঠক করেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খোওয়াজা ও আর এক কর্তা মুবাশির উসমানি। সেই বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলামও। সূত্রের খবর, ভারতের সঙ্গে ম্যাচ খেলা নিয়ে একাধিক শর্ত আরোপ করেছে পাক ক্রিকেট বোর্ড। এবার এটাই দেখার আইসিসি সেই শর্তগুলি মানে কিনা। 

অপরদিকে, পিসিবি পাক সরকারের সঙ্গে আলোচনা করে আজ, সোমবারই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে জানাচ্ছে। এদিন বিকেলে সাংবাদিক বৈঠক করার কথাও রয়েছে মোহসিন নাকভির। আইসিসির তরফেও ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। কারণ, এই হাইভোল্টেজ ম্যাচ না হলে আর্থিক ক্ষতি হবে আইসিসিরও। ক্ষতি হবে পিসিবি’রও। কারণ ব্রডকাস্টার্সরা ভারত-পাকিস্তানের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য মোটা টাকার চুক্তি করে আইসিসির সঙ্গে। এখন বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির ব্রডকাস্টার্স ভ্যালু কমে যাবে। যার ফলে আইসিসিরও আর্থিক ক্ষতি হতে পারে। 

সম্পর্কিত সংবাদ