বানারহাটের দেবপাড়া চা বাগান খোলা নিয়ে ফের নিষ্ফলা হল বৈঠক। আজ, সোমবার জলপাইগুড়িতে ডেপুটি লেবার কমিশনারের উপস্থিতিতে বৈঠক হয় শ্রমিক সংগঠনগুলির। ঘণ্টাখানেকের বৈঠকেও কোনও সমাধান সূত্র বের হয়নি। আগামী সপ্তাহে মালিকপক্ষকে বৈঠকে ডাকা হচ্ছে বলে জানিয়েছেন ডেপুটি লেবার কমিশনার শুভাগত গুপ্ত।



