Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বর্ষায় ট্রেন চলাচল মসৃণ রাখতে বৈঠক শিয়ালদহে

চলতি বছর তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়ছে। সেদিকে তাকিয়ে তৎপর রেল।

বর্ষায় ট্রেন চলাচল মসৃণ রাখতে বৈঠক শিয়ালদহে
  • ৩০ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চলতি বছর তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়ছে। সেদিকে তাকিয়ে তৎপর রেল। কেননা বৃষ্টির মরশুমে বাড়তি সতর্ক থেকে ট্রেন চলাচল পরিচালনা করতে হয়। সেই লক্ষ্যেই উপকূলবর্তী এলাকায় অবস্থিত শিয়ালদহের একাধিক লাইন সহ গোটা ডিভিশন এই সময় বাড়তি সতর্কতা অবলম্বন করে। আগামী চারমাসের প্রস্তুতি খতিয়ে দেখতে শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনার নেতৃত্বের শীর্ষ পর্যায়ের বৈঠক হয়েছে। বৃষ্টির সময় ট্রেন চলাচল মসৃণ রাখতে একাধিক পরিকাঠামোগত ব্যবস্থাপনা গ্রহণ করার সিদ্ধান্ত হয়েছে। ১২ দফা আগাম সতর্কতার মধ্যে রয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ স্থানে পর্যাপ্ত ডিজি সেট মজুত রাখা। বর্ষার সময়ে প্রায়ই বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়। সেই সময় বিকল্প হিসেবে ডিজি সেট ব্যবহার করে আপদকালীন পরিস্থিতি সামাল দেওয়ার পথ খুলে রাখা হয়েছে। রাতদিন ইমার্জেন্সি কন্ট্রোল রুম খোলার সিদ্ধান্ত হয়েছে। জল জমে এই সময়ে ট্র্যাক ডুবে যায়। তাই আগাম নিকাশি নালা পরিষ্কার করে রাখা হয়েছে। ক্যানিং, ডায়মন্ডহারবার সহ উপকূলবর্তী স্টেশন ও আশপাশের এলাকায় বিশেষ প্রস্তুতি রাখা হচ্ছে। এবার আগেভাগেই বিদ্যুৎবাহী তারের পার্শ্ববর্তী গাছের ডাল কেটে ফেলা হয়েছে। যাত্রীদের বর্ষার জল থেকে বাঁচাতে ডিভিশনের অন্তর্গত ২০৪টি রেল স্টেশনের ছাউনি উপযুক্ত অবস্থায় রাখা হয়েছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ