Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রাখতে জলপাইগুড়িতে বৈঠক

দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রাখতে জলপাইগুড়িতে বৈঠক
  • ৫ জুন, ২০২৫ ১৫:০৬
Prefer us on Google

দুর্যোগ মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রাখতে জলপাইগুড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক করল প্রশাসন। ছিলেন কৃষি সচিব ওঙ্কার সিং মিনা। আজ, বৃহস্পতিবারের এই বৈঠকে জেলাশাসক, জেলা পুলিস সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ছিলেন জনপ্রতিনিধিরাও। তিস্তা নদী যেভাবে গতিপথ পরিবর্তন করছে তাতে কোথায় কোথায় বিপদের আশঙ্কা রয়েছে তা নিয়ে আলোচনা হয়। ডেটা বেস তৈরি রাখতে বলা হয়েছে। নদীপাড়ের বাসিন্দারা যাতে সতর্ক থাকেন, সে ব্যাপারে মাইকিং করা, ফ্লাড রেসকিউ সেন্টারগুলো ঠিক আছে কি না তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ