Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

দলের যুব সংগঠন ছাড়লেন মীনাক্ষী, দায়িত্ব ধ্রুবর কাঁধে

সিপিএমের যুব সংগঠন থেকে বিদায় নিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বয়সের নিয়মে তাঁকে ছাড়তেই হল ডিওয়াইএফআই। মুর্শিদাবাদে ২০তম রাজ্য সম্মেলন থেকে সংগঠনের নবনির্বাচিত সম্পাদক হলেন মুর্শিদাবাদের ধ্রুবজ্যোতি সাহা ও সভাপতি পূর্ব বর্ধমানের অয়নাংশু সরকার।

দলের যুব সংগঠন ছাড়লেন মীনাক্ষী, দায়িত্ব ধ্রুবর কাঁধে
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সিপিএমের যুব সংগঠন থেকে বিদায় নিলেন মীনাক্ষী মুখোপাধ্যায়। বয়সের নিয়মে তাঁকে ছাড়তেই হল ডিওয়াইএফআই। মুর্শিদাবাদে ২০তম রাজ্য সম্মেলন থেকে সংগঠনের নবনির্বাচিত সম্পাদক হলেন মুর্শিদাবাদের ধ্রুবজ্যোতি সাহা ও সভাপতি পূর্ব বর্ধমানের অয়নাংশু সরকার। উল্লেখ্য, গত শনিবার বহরমপুরে শুরু হয়েছিল রাজ্য সম্মেলন। সোমবার সম্মেলনের শেষে ৯৭ জনের রাজ্য কমিটি নির্বাচিত হয়েছে। নতুন রাজ্য কমিটি ২৫ জনের সম্পাদকমণ্ডলী নির্বাচিত করেছে। সংগঠনের মুখপত্রের সম্পাদক হয়েছেন সরোজ দাস ও কোষাধ্যক্ষ হয়েছেন রুদ্রপ্রসাদ মুখোপাধ্যায়। সূত্রের খবর, কয়েক মাস আগে থেকেই মোটামুটি ঠিক হয়ে গিয়েছিল সংগঠনের সভাপতি ও সম্পাদক কে হবেন। কাজেই ধ্রুবকে সম্পাদক করা মানে সংগঠনে মীনাক্ষীর ছায়াই থেকে গেল বলে মনে করছেন অনেকে। বয়সের কারণে যুব ছাড়তে হল কলতান দাশগুপ্তকেও। তিনি মুখপত্রের সম্পাদক পদ সামলাচ্ছিলেন। এই পদটি নিয়ে খানিক বিতর্ক সৃষ্ট হয়েছিল বলে খবর। শেষ পর্যন্ত আলিমুদ্দিনের হস্তক্ষেপে হাওড়ার হাতেই থাকল এই পদ।

Advertisement
সম্পর্কিত সংবাদ