নিজস্ব প্রতিনিধি, বারাসত: মাদ্রাসা বোর্ডের জেলাস্তরের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হবে ২৪ ডিসেম্বর। এবারের এই প্রতিযোগিতা হবে হাবড়ার বাণীপুর মাঠে। প্রতিযোগিতা রূপায়ণ করা নিয়ে বৃহস্পতিবার জেলাশাসকের দপ্তরে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন খাদ্যমন্ত্রী তথা মাদ্রাসা বোর্ডের স্পোর্টসের পৃষ্ঠপোষক রথীন ঘোষ। বৈঠকে জেলা প্রশাসন সহ মাদ্রাসা বোর্ডের জেলার আধিকারিকরাও উপস্থিত ছিলেন। এ নিয়ে খাদ্যমন্ত্রী রথীনবাবু বলেন, সংখ্যালঘু ছাত্রছাত্রীরা যাতে খেলাধুলোয় উন্নতি করতে পারে, সেই লক্ষ্যেই এই পদক্ষেপ।



