Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মধ্যমগ্রামে তৃণমূলের বৈঠকে শূন্যপদ পূরণ নিয়ে আলোচনা

মধ্যমগ্রামে তৃণমূলের বৈঠকে শূন্যপদ পূরণ নিয়ে আলোচনা
  • ১৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: সোমবার মধ্যমগ্রামে তৃণমূলের কার্যালয়ে দলীয় পর্যালোচনা বৈঠক হল। বেশ কয়েকটি শূন্যপদ পূরণ সহ আগামী দিনে দলীয় কর্মসূচি নিয়ে বৈঠকে আলোচনা হয়। উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, পার্থ ভৌমিক, মমতা ঠাকুর, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কোর কমিটির চেয়ারম্যান নির্মল ঘোষ, বিধায়ক নারায়ণ গোস্বামী প্রমুখ।
Advertisement
দলীয় সূত্রে জানা গিয়েছে, বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি হাজি নুর ইসলাম প্রয়াত। অন্যদিকে বারাকপুর-দমদম সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তাপস রায় এখন পদ্ম শিবিরে। ফলে এই দুই সাংগঠনিক জেলায় তৃণমূলের সভাপতির পদ ফাঁকা। সেই পদগুলিতে সাম্ভাব্য প্রার্থী নিয়ে এদিনের সভায় আলোচনা হয়। অন্যদিকে, লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্র থেকে পরাজিত হয়েছেন তৃণমূল প্রার্থী। তাই এই অঞ্চলে সাংগঠনিক দুর্বলতা রয়েছে বলেও মনে করছে জেলা কোর কমিটি। সেখানে সংগঠনকে শক্তিশালী করতে নানা পদক্ষেপের কথা বিবেচনা করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ