নিজস্ব প্রতিনিধি, বারাসত: রবিবার ছুটির দিনে ছিল নতুন সিনেমার প্রোমোশন। তা ঘিরেই কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল মধ্যমগ্রামে। অবস্থা নাগালের বাইরে চলে যাওয়ায় লাঠি উঁচিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে পুলিস। মধ্যমগ্রাম থানা এলাকায় যশোর রোডের পাশে একটি শপিং মল রয়েছে। বিভিন্ন সময় এখানে নতুন সিনেমার প্রোমোশন হয়। তা নিয়ে আগেভাগেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করে পুলিস।
Advertisement
রবিবার ছিল এক জনপ্রিয় অভিনেতার সিনেমার প্রোমোশন। নামী তারকা আসছেন বলে খবর চাউর হতেই হাজার হাজার মানুষ উপস্থিত হন এই মলে। অভিনেতা আসার ঘণ্টাখানেক আগে থেকেই কার্যত যান চলাচল ব্যাহত হয় যশোর রোডে। পরে পুলিস এসে পরিস্থিতি কোনওরকমে সামাল দেয়।



