Bartaman Logo
১৬ আগস্ট, ২০২৬

মাধবীর বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ

আপাতত স্বস্তিতে সেবির প্রাক্তন চেয়ারপার্সন মাধবী পুরি বুচ। শেয়ার বাজারে প্রভাব খাটানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে গত ১ মার্চ এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল মুম্বইয়ের একটি বিশেষ আদালত।

মাধবীর বিরুদ্ধে এফআইআরে স্থগিতাদেশ
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
মুম্বই, ৪ মার্চ: আপাতত স্বস্তিতে সেবির প্রাক্তন চেয়ারপার্সন মাধবী পুরি বুচ। শেয়ার বাজারে প্রভাব খাটানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে গত ১ মার্চ এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল মুম্বইয়ের একটি বিশেষ আদালত। আজ, মঙ্গলবার সেই নির্দেশের উপরে স্থগিতাদেশ দিল বম্বে হাইকোর্ট। আপাতত চার সপ্তাহের জন্য মিলল এই স্বস্তি। এদিন বিচারপতি এস জি দিগের সিঙ্গল বেঞ্চ তার রায়ে বলেছে, সমস্ত দিক খতিয়ে না দেখেই ‘যান্ত্রিকভাবে’ নিম্ন আদালত এই নির্দেশ দিয়েছিল। এমনকী রায়ে নির্দিষ্টভাবে উল্লেখ করা হয়নি অভিযুক্তদের ভূমিকার কথাও।
Advertisement
শেয়ার বাজারে একটি সংস্থার নথিভুক্তিকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। এই ঘটনায় মাধবী সহ ছ’জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন এক সাংবাদিক। আর্জিতে তিনি বলেন, ওই ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগের যথাযথ তদন্ত করা হচ্ছে না। সেবি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। যার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ছ’জনের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেয় বিশেষ আদালত। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে এদিন হাইকোর্টের দ্বারস্থ হন মাধবী-সহ অন্য অভিযুক্তরা। এর কিছুক্ষণের মধ্যেই মিলল স্বস্তি।
Advertisement
সম্পর্কিত সংবাদ