Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

মদ ও জুয়ার বিরুদ্ধে  অভিযান, গ্রেপ্তার ১৬

মদ ও জুয়ার বিরুদ্ধে  অভিযান, গ্রেপ্তার ১৬
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: সোমবার রাতে হাওড়া গ্রামীণ জেলার শ্যামপুর, উলুবেড়িয়া এবং রাজাপুর থানার বিভিন্ন এলাকায় বেআইনি চোলাই মদ এবং জুয়ার বিরুদ্ধে অভিযানে নামল পুলিস। অভিযানে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুয়ার আসর থেকে ১৩ জনকে, বেআইনিভাবে মদ বিক্রির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিস। প্রায় ২০০ লিটারের চোলাই মদ উদ্ধারের পাশাপাশি জুয়ার বোর্ড থেকে ১৩০০ টাকা বাজেয়াপ্ত করেছে পুলিস। ধৃতদের মঙ্গলবার উলুবেড়িয়া আদালতে তোলা হয়। হাওড়া গ্রামীণ জেলা পুলিসের এক কর্তা জানান, বেশ কিছুদিন ধরে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন জায়গা থেকে চোলাই মদ বিক্রি এবং জুয়া খেলার অভিযোগ আসছিল। সেইমতো সোমবার রাতে পুলিস বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে  অভিযুক্তদের গ্রেপ্তার করেছে।     
Advertisement
সম্পর্কিত সংবাদ