Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ইডেনে ম্যাচ দেখতে হাজির ম্যাকলারেন-পেত্রাতোসরা

শনিবার ইডেন গার্ডেন্সে দর্শকের ভূমিকায় জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট।

ইডেনে ম্যাচ দেখতে হাজির ম্যাকলারেন-পেত্রাতোসরা
  • ২৩ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার ইডেন গার্ডেন্সে দর্শকের ভূমিকায় জেমি ম্যাকলারেন, গ্রেগ স্টুয়ার্ট। ম্যাকার ক্রিকেট প্রেম সকলেরই জানা। শনিবার আইপিএলের উদ্বোধনী ম্যাচে কলকাতা নাইটদের মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সেই ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করল মোহন বাগানের অস্ট্রেলিয়ান ব্রিগেড। আসলে অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন, ইংল্যান্ডের ফিল সল্টের টানেই ইডেনে ম্যাকলারেন, স্টুয়ার্টরা। তাঁদের সমর্থনে গলা ফাটাতে  দেখা গেল দিমিত্রিকেও। এদিন প্র্যাকটিস ছিল না। আইপিএলের উদ্বোধনের দিনে তাই পুরোপুরি ক্রিকেটে মজলেন ম্যাকারা। লিস্টন, আপুইয়াসহ জাতীয় দলে রয়েছেন পাঁচ ফুটবলার। তারা ক্লাবের অনুশীলনে ফিরলেই শুরু হবে চূড়ান্ত প্রস্তুতি। টানা দু’বার লিগ-শিল্ড জয়ের পর এবার বাগান ম্যানেজমেন্টের নজরে ডাবল। 

Advertisement

এদিকে, মনবীর সিংকে নিয়ে দুশ্চিন্তা কাটল মোহন বাগান ম্যানেজমেন্টের। চোট গুরুতর নয়। আপাতত কদিন আইসথেরাপির পরামর্শ দিয়েছেন চিকিৎসক। তারপর রিহ্যাব করে দলে ফেরার পালা। ফলে ৩ এপ্রিল আইএসএলের প্রথম সেমি-ফাইনালে মনবীরকে পাওয়ার আশায় থিঙ্কট্যাঙ্ক।  উল্লেখ্য, জাতীয় দল থেকে চোট নিয়ে ফিরেছেন সবুজ-মেরুন উইঙ্গার। শুক্রবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে বরফ বেঁধে সাইডলাইনে বসেছিলেন মনবীর। ফিজিওর কাছে প্রাকটিস করছেন জেমি ম্যাকলারেন ও আশিস রাই। বাকিরা পুরোদমে গা ঘামাচ্ছেন কোচ মোলিনার তত্ত্বাবধানে। হাতে সময় থাকায় ফুটবলারদের ফিট হওয়ার সময় দিচ্ছেন স্প্যানিশ হেডস্যার। 

Advertisement
সম্পর্কিত সংবাদ