মাদ্রিদ: ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়েছেন লুকা মডরিচ। আর তাতেই পছন্দের ১০ নম্বর জার্সি গায়ে চাপানোর সুযোগ পেতে চলেছেন কিলিয়ান এমবাপে। উল্লেখ্য, ২০১৭ সাল থেকে এই নম্বর ব্যবহার করতেন ক্রোট তারকা। তবে তিনি দল ছাড়তেই এমবাপের সুবিধা হয়। আসন্ন মরশুম থেকেই ১০ নম্বর জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে ফরাসি তারকাকে। অতীতে এই জার্সি গায়ে চাপিয়েছেন ফেরেঙ্ক পুসকাস, লুইস ফিগো, ক্লারেন্স সিডফ, ঘর্গে হাগি, মেসুট ওজিলের মতো প্রাক্তনীরা।



