Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

শীঘ্রই নিজস্ব ভবন পেতে চলেছে ময়নাগুড়ি পুরসভা

বর্তমানে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত অফিসের একটি বিল্ডিংয়ে চলছে পুরসভার কাজকর্ম। এজন্য প্রতি মাসে ১০ হাজার টাকা ভাড়া দিতে হয়।

শীঘ্রই নিজস্ব ভবন পেতে চলেছে ময়নাগুড়ি পুরসভা
  • ৫ নভেম্বর, ২০২৫ ১৫:১১
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: দীর্ঘ অপেক্ষার অবসান। চলতি বছরেই ময়নাগুড়ি পুরসভার নিজস্ব ভবন নির্মাণের কাজ শুরু হতে চলেছে। বুধবার এমনই জানিয়েছেন পুরসভার ভাইস-চেয়ারম্যান মনোজ রায়। বর্তমানে ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত অফিসের একটি বিল্ডিংয়ে চলছে পুরসভার কাজকর্ম। এজন্য প্রতি মাসে ১০ হাজার টাকা ভাড়া দিতে হয়। 

Advertisement

পুরসভার পক্ষ থেকে জানা গিয়েছে, রাজ্য থেকে এই সংক্রান্ত প্রয়োজনীয় অনুমোদন চলে এসেছে। টেন্ডার ডাকা হয়েছে। প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ হতে চলেছে ময়নাগুড়ি পুরসভার নিজস্ব ভবন। এজন্য বহু আগেই চিহ্নিত করা হয়েছে জমি। 
জানা গিয়েছে, শহরের গার্লস স্কুলের সামনে পুরানো বাঁশহাঁটিতে পুরসভার ভবন গড়ে উঠবে। এ জন্য জায়গা দিয়েছে ভূমি রাজস্ব দপ্তর। ৬০ ডেসিমল জমিতে নির্মাণ হতে চলেছে এই ভবন।

Advertisement
সম্পর্কিত সংবাদ