Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৭ জন

তামিলনাড়ুর শিবকাশিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত অন্তত সাত। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাজি কারখানায় এই জোরাল বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা গিয়েছিল বহুদূর অবধি।

তামিলনাড়ুর বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৭ জন
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

চেন্নাই: তামিলনাড়ুর শিবকাশিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। মৃত অন্তত সাত। পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে বাজি কারখানায় এই জোরাল বিস্ফোরণের বিকট আওয়াজ শোনা গিয়েছিল বহুদূর অবধি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দুই মহিলা সহ সাতজনের মৃতদেহ বের করে আনে পুলিস। মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করা হয় অন্তত চারজনকে। তাদের সকলকে হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণের পরই স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দেখেন কারখানার ব‌ড় অংশ ভেঙে পড়েছে। সেখানে কেউ আটকে আছে কি না দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস। উল্লেখ্য, গত বছর শিবকাশিতেই বাজি বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জনের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ