ক্যানিংয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, আটক ১০
  • ১৬ নভেম্বর, ২০২৬ ১৮:৩৯
Prefer us on Google

ভেড়ি দখল কার হাতে থাকবে, এই নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গোলমাল বাঁধল ক্যানিংয়ের তালদিতে। দুটি দলেই তৃণমূল ও বিজেপির কর্মী সমর্থক রয়েছে বলে দাবি স্থানীয়দের। এই ঘটনায় পাঁচজন আহত হয়েছেন। গোলমাল পাকানোর অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে জলিল লস্কর নামে  তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য রয়েছেন। পুলিশ জানিয়েছে, রং না দেখে ধরপাকড় করা হয়েছে। অভিযান চলছে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।

Advertisement