Bartaman Logo
৯ জুন, ২০২৬

মঙ্গলের মতো পরিবেশ, লাদাখে মহাকাশ সফরের মহড়া ইসরোর

হবহু চাঁদ ও মঙ্গলগ্রহের মতো পরিবেশ! নাম ‘হোপ’। অর্থাৎ হিমালয়ান আউটপোস্ট ফর প্ল্যানেটারি এক্সপ্লোরেশন। লাদাখের তসো কার উপত্যকায় এমনই অ্যানালগ মিশন সেটআপের উদ্বোধন করলেন ইসরো চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন।

মঙ্গলের মতো পরিবেশ, লাদাখে মহাকাশ সফরের মহড়া ইসরোর
  • ৫ আগস্ট, ২০২৫ ১৬:০৮
Prefer us on Google

নয়াদল্লি: হবহু চাঁদ ও মঙ্গলগ্রহের মতো পরিবেশ! নাম ‘হোপ’। অর্থাৎ হিমালয়ান আউটপোস্ট ফর প্ল্যানেটারি এক্সপ্লোরেশন। লাদাখের তসো কার উপত্যকায় এমনই অ্যানালগ মিশন সেটআপের উদ্বোধন করলেন ইসরো চেয়ারম্যান ডঃ ভি নারায়ণন। চাঁদ ও মঙ্গলের পরিবেশের সঙ্গে নভশ্চরদের পরিচয় করাতেই এই বিশেষ উদ্যোগ। ১ আগস্ট থেকে এই মহড়া শুরু হয়েছে। চলবে ১০ আগস্ট পর্যন্ত। ইসরো চেয়ারম্যান বলেন, ‘এটা শুধু সিমুলেশন নয়। ভবিষ্যতের মহড়া। এর মাধ্যমে আমরা মহাকাশযাত্রায় মানুষের মানসিক ও শারীরিক পরিস্থিতি আরও ভালো বুঝতে পারব। চাঁদে মানুষ পাঠানোর ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে এই বিশেষ উদ্যোগ।’ ইসরোর সঙ্গে এই উদ্যোগে যৌথভাবে কাজ করছে বেসরকারি মহাকাশ সংস্থা প্রোটোপ্ল্যানেট। ১০ দিনের এই মহড়ায় বেঙ্গালুরুর ইনস্টিটিউট অব এরোস্পেস মেডিসিন সহ একাধিক সংস্থা অংশ নিয়েছে। ইসরো প্রধানের কথায়, ‘এখানকার পরিবেশ মঙ্গলগ্রহের মতো। ভবিষ্যতের মহাকাশ সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মহড়া। এখানে মাইক্রোগ্র্যাভিটি ছাড়া বাকি সব পরিস্থিতি তৈরি করা হয়েছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ