Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত মেডিকেল চত্বরে গাঁজা গাছ

বারাসত মেডিকেল কলেজ চত্বরে গাঁজা গাছ দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই এনিয়ে তৈরি হয়েছে বিতর্ক।

বারাসত মেডিকেল চত্বরে গাঁজা গাছ
  • ২৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত মেডিকেল কলেজ চত্বরে গাঁজা গাছ দেখা গিয়েছে। স্বাভাবিকভাবেই এনিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কলেজের সৌন্দর্যায়নের জন্য তৈরি করা বাগানের মধ্যেই গাঁজা গাছ জন্মেছে বলে দাবি ওই এলাকার ব্যবসায়ীদের। এই নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কলেজ চত্বরের সুলভ শৌচালয়ের কাছাকাছি অংশে দীর্ঘদিন ধরেই কিছু আগাছা বেড়ে উঠছিল। পরবর্তীতে সেখানেই গাঁজা গাছ দেখা গিয়েছে বলে দাবি ওঠে। একাধিকবার স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা নিজেদের উদ্যোগে ওই গাছ উপড়ে ফেলেছেন। কিন্তু কিছুদিনের মধ্যেই ফের নতুন করে গাছ গজিয়ে উঠেছে। কলেজ কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপের কথা জানিয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ