Bartaman Logo
৯ জুন, ২০২৬

সংঘর্ষে হত মাওবাদী নেতা, গ্রেপ্তার কুন্দন

নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল মাওবাদী নেতা মণীশ যাদবের। তার মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা। রবিবার গভীর রাতে ঝাড়খণ্ডের লাতেহার জেলায় দু’পক্ষের সংঘর্ষ হয়।

সংঘর্ষে হত মাওবাদী নেতা, গ্রেপ্তার কুন্দন
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রাঁচি: নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল মাওবাদী নেতা মণীশ যাদবের। তার মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা। রবিবার গভীর রাতে ঝাড়খণ্ডের লাতেহার জেলায় দু’পক্ষের সংঘর্ষ হয়। পালামৌয়ের ডিআইজি ওয়াই এস রমেশ জানান, আরও এক মাওবাদীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম কুন্দন সিং খারওয়ার। তার মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। আইজি সুনীল ভাস্কর জানান, কুন্দন মাওবাদীদের জোনাল কমান্ডার ছিল। ঘটনাস্থল থেকে দু’টি এস-৯৫ অটোমেটিক রাইফেল সহ গুলি উদ্ধার করা হয়েছে। কয়েকদিন আগেই ছত্তিশগড়ের অবুঝমাড়ে এনকাউন্টারে খতম হয় মাওবাদী সুপ্রিম কমান্ডার বাসবরাজু।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ