Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

মাথার দাম ১ কোটি, মাওবাদী শীর্ষনেতা দেবজির আত্মসমর্পণ

কফিনে শেষ পেরেক পোতার কাজ চলছে। চলতি বছরের ৩১ মার্চ দেশ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করার ডেডলাইন বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মাথার দাম ১ কোটি, মাওবাদী শীর্ষনেতা দেবজির আত্মসমর্পণ
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

হায়দরাবাদ: কফিনে শেষ পেরেক পোতার কাজ চলছে। চলতি বছরের ৩১ মার্চ দেশ থেকে মাওবাদীদের নিশ্চিহ্ন করার ডেডলাইন বেঁধে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর তার মাসখানেক আগে বড়োসড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। রবিবার তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন মাওবাদীদের অন্যতম শীর্ষনেতা থিপ্পিরি তিরুপতি ওরফে দেবজি (৬০) ও কেন্দ্রীয় কমিটি তথা পলিটব্যুরোর সদস্য মাল্লা রাজি রেড্ডি ওরফে সংগ্রাম (৭৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতবছর নাম্বালা কেশব রাও ওরফে বাসবরাজুর মৃত্যুর পর নিষিদ্ধ সংগঠনের শীর্ষ পদের দায়িত্বে ছিলেন দেবজি। তাঁর নেতৃত্বেই মাওবাদীদের পিপলস লিবারেশন গেরিলা আর্মি (পিএলজিএ) তৈরি হয়। দেবজির মাথার দাম ছিল ১ কোটি টাকা। 

Advertisement

তেলেঙ্গানা পুলিশের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রবিবার ভোরের দিকে কোমারাম-ভীম আসিফাবাদ জেলায় দেবজি ও সংগ্রাম ছাড়াও আরও ১৬ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে অনেক বড়ো বড়ো নেতাও রয়েছেন। সম্প্রতি তেলেঙ্গানা-ছত্তিশগড় সীমানায় কাররেগুট্টালুর পাহাড়ি এলাকায় অপারেশন চালায় নিরাপত্তাবাহিনী। সেই অভিযানের পরই চাপে পড়ে দেবজি সহ বাকিরা প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার বার্তা পাঠাতে শুরু করেন। সেইসূত্রেই এই আত্মসমর্পণ।  ফাইল চিত্র। 

Advertisement
সম্পর্কিত সংবাদ