Bartaman Logo
৯ জুন, ২০২৬

সরকারি চাকরিতে বহু পদ খালি, প্রশ্ন তৃণমূলের

সেন্ট্রাল বোর্ড অব ডায়রেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) এবং সেন্ট্রাল বোর্ড অব ইনডায়রেক্ট ট্যাক্সেস (সিবিআইসি)র কয়েক হাজার পদ খালি পড়ে রয়েছে। সোমবার তৃণমূল সাংসদ মালা রায়ের এক প্রশ্নের জবাবে সংসদে লিখিতভাবে জানাতে বাধ্য হল মোদি সরকার।

সরকারি চাকরিতে বহু পদ খালি, প্রশ্ন তৃণমূলের
  • ১২ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সেন্ট্রাল বোর্ড অব ডায়রেক্ট ট্যাক্সেস (সিবিডিটি) এবং সেন্ট্রাল বোর্ড অব ইনডায়রেক্ট ট্যাক্সেস (সিবিআইসি)র কয়েক হাজার পদ খালি পড়ে রয়েছে। সোমবার তৃণমূল সাংসদ মালা রায়ের এক প্রশ্নের জবাবে সংসদে লিখিতভাবে জানাতে বাধ্য হল মোদি সরকার। অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানান, সিবিডিটিতে গ্রুপ-এ পদে অনুমোদিত পদের সংখ্যা ৫ হাজার ২৮। তার মধ্যে খালি পড়ে রয়েছে ১ হাজার ২৭০। বাকি গ্রুপ-সি এবং ডি’ পদে খালি পড়ে রয়েছে ১১ হাজার ৮০৯। ২০২৫ সালে সিবিআইসিতে শূন্যপদের সংখ্যা ২ হাজার ৮৯১। ফলে, এই জবাব পেয়ে সংসদের বাইরে তৃণমূলের প্রশ্ন, সরকারি চাকরিতে বহু পদ খালি পড়ে থাকার পরেও নিয়োগ হচ্ছে না কেন? 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ