Bartaman Logo
২১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

বারাসত ও কল্যাণী এক্সপ্রেসওয়ের বহু হোটেলে নেই আগুন নেভানোর ব্যবস্থা

তারাপীঠ ও কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের জেরে সুরক্ষা ব্যবস্থা নিয়ে বড়ো প্রশ্ন উঠেছে। উত্তর ২৪ পরগনার ক্ষেত্রেও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।

বারাসত ও কল্যাণী এক্সপ্রেসওয়ের বহু হোটেলে নেই আগুন নেভানোর ব্যবস্থা
  • ২১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও বারাসত: তারাপীঠ ও কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের জেরে সুরক্ষা ব্যবস্থা নিয়ে বড়ো প্রশ্ন উঠেছে। উত্তর ২৪ পরগনার ক্ষেত্রেও প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। চলছে ফায়ার অডিট। তাতে দেখা যাচ্ছে, জেলার বহু হোটেলে সুরক্ষা বিধি মানা হচ্ছে না।     

Advertisement

খোঁজখবর শুরু করেছে বারাসত থানা। শহরের হোটেলগুলিতে চলছে পুলিশ-দমকলের যৌথ পরিদর্শন। বুধবার বিকালে হাসপাতাল সংলগ্ন যশোর রোড ও টাকি রোডের ধারের একাধিক হোটেলে যান পুলিশ ও দমকল অফিসাররা। খতিয়ে দেখা হয় হোটেলগুলির অগ্নিনির্বাপক ব্যবস্থা। জানা গিয়েছে, এদিন ১০টি হোটেল পরিদর্শন করা হয়। তার মধ্যে প্রায় ৩০ শতাংশ হোটেলে আগুন নেভানোর প্রাথমিক ব্যবস্থা নেই। হোটেল মালিকদের চিহ্নিত করে নোটিস পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ ও দমকল। 
বারাসতের হাসপাতাল সংলগ্ন এলাকায় একাধিক হোটেল রয়েছে। কলকাতায় সহজ যোগাযোগের জন্য টাকি রোডের ধারের হোটেলগুলিতেও সারা বছর ভিড় থাকে। বারাসত পুলিশ সুপার জে মার্সি বলেন, পুলিশ ও দমকল যৌথভাবে হোটেলগুলিতে রুটিন চেক করেছে। অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই, এমন হোটেল মালিকদের নোটিস পাঠাবে দমকল।
সক্রিয় হয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেটও। বৃহস্পতিবার কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে হোটেল ও বারগুলিতে দমকল বিভাগের অফিসারদের নিয়ে পরিদর্শন করেন পুলিশকর্তারা। অফিসাররা দেখেন, অধিকাংশ হোটেলেই ফায়ার লাইসেন্স নেই। অগ্নি নির্বাপণের ব্যবস্থা নেই। ফায়ার এক্সটিংগুইশারের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। দমকলের অফিসাররা বলেন, ফায়ার অডিট শুরু হয়েছে। গত বছর সকলকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, বিকল্প রাস্তা বের করতে। প্রভাবশালী যোগ থাকার জন্য অনেকে ফায়ার লাইসেন্স করেনি। প্রতিটি হোটেল পরিদর্শন করা হল। সবাইকে সতর্ক করা হয়েছে। যাদের সঠিক কাগজপত্র নেই তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে। সকলকেই ফায়ার লাইসেন্স নিতে হবে। অগ্নি নির্বাপনের ব্যবস্থা করতে হবে। কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে যেভাবে বার এবং হোটেল গড়ে উঠেছে, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা। এখন এই ঘটনার পরে হোটেলগুলি কি ব্যবস্থা নেয় বা হোটেলের বিরুদ্ধে কি ব্যবস্থা দমকলের পক্ষ থেকে নেওয়া হয়, সেটাই দেখার।  নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ