Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

বিভিন্ন ‘অ্যাঙ্গেল’ থেকে ধর্ষণের ভিডিও করে মনোজিতের শাগরেদরা

কসবা আইন কলেজের ছাত্রীকে নিরাপত্তারক্ষীর ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণের সময় বিভিন্ন জায়গা থেকে ভিডিও তোলা হয়েছিল।

বিভিন্ন ‘অ্যাঙ্গেল’ থেকে ধর্ষণের ভিডিও করে মনোজিতের শাগরেদরা
  • ২৫ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কসবা আইন কলেজের ছাত্রীকে নিরাপত্তারক্ষীর ঘরে নিয়ে গিয়ে গণধর্ষণের সময় বিভিন্ন জায়গা থেকে ভিডিও তোলা হয়েছিল। ছাত্রী ওই রুমে ঢোকার পর জোর করে তাঁর পোশাক খোলে কলেজের প্রাক্তনী তথা গণধর্ষণে অভিযুক্ত মনোজিৎ মিশ্র। নিজের মোবাইলে সেই দৃশ্যের ভিডিও তোলে। সেই সময় অন্য ‘অ্যাঙ্গেল’ থেকে একই ছবি ও ভিডিও তুলছিল ‘দাদা’র দুই সহযোগী  জায়িব আহমেদ ও প্রমিত মুখোপাধ্যায়। আলিপুর আদালতে জমা দেওয়া চার্জশিটে এমনটাই উল্লেখ করেছে লালবাজার। তাতে বলা হয়েছে,  গণধর্ষণের একাধিক ভিডিও তোলা হয়েছিল। দু’টি জায়গা থেকে এই ভিডিও তুলেছিল জায়িব ও প্রমিত। চার্জশিটে বলা হয়েছে, প্রথমে রক্ষীর ঘরের জানালার ফাঁক দিয়ে ভিডিও তোলা হয়। এরপর সেই ঘরে এগজস্টার ফ্যান লাগানোর জন্য যে কাটা রয়েছে, সেখান থেকে ছবি ও ভিডিও তুলেছিল এই দু’জন।  সেই ভিডিও মনোজিতের মোবাইলে তারা চটজলদি ‘ট্রান্সফার’ করে দেয়। সেই ভিডিও দেখিয়ে নির্যাতিতাকে ভয় দেখানো হয়। ঘটনা প্রকাশ্যে আনলে ভিডিও ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। দুই অভিযুক্তের মোবাইল ফোন থেকেই ভিডিও মিলেছে।  চার্জশিটে ফরেন্সিক পরীক্ষার রিপোর্ট উল্লেখ করে একথা বলা হয়েছে। কল ডিটেইলস সংবলিত টাওয়ার লোকেশনের নথিও চার্জশিটের সঙ্গে জমা পড়েছে।  

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ