বাংলা ভাষায় কথা বলার জন্য ওড়িশায় হেনস্তার স্বীকার হচ্ছেন পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা। সেই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নিতে ও বাংলার পরিযায়ী শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থার আর্জি জানিয়ে ওড়িশার মুখ্যসচিব মনোজ আহুজাকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ পন্থ।



