Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

লিগে আটকাল ম্যাঞ্চেস্টার সিটি

প্রিমিয়ার লিগে বড় ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার টেবিলের ‘লাস্ট বয়’ সাউদাম্পটনের কাছে আটকে গেল পেপ গুয়ার্দিওলার দল।

লিগে আটকাল ম্যাঞ্চেস্টার সিটি
  • ১১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: প্রিমিয়ার লিগে বড় ধাক্কা খেল ম্যাঞ্চেস্টার সিটি। শনিবার টেবিলের ‘লাস্ট বয়’ সাউদাম্পটনের কাছে আটকে গেল পেপ গুয়ার্দিওলার দল। গোলশূন্যভাবে শেষ হয়েছে ম্যাচটি। তার জেরে ৩৬ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সিটিজেনরা। শনিবার অ্যাওয়ে ম্যাচে প্রথম মিনিট থেকে বল দখলের লড়াই থেকে আক্রমণে এগিয়েছিল ম্যান সিটি। কিন্তু গোলের মুখ কোনওভাবেই খুলতে পারলেন না আর্লিং হালান্ডরা। অবনমনের আওতায় থাকা সাউদাম্পটনের রক্ষণভাগ ঘরের মাঠে উজ্জীবিত পারফরম্যান্স মেলে ধরেছে। ম্যাচের পর কোচ পেপের মন্তব্য, ‘ম্যাচটা জেতা উচিত ছিল। কিন্তু প্রাপ্ত সুযোগ কাজে না লাগাতে পারার খেসারত গুনতে হল।’

Advertisement

এদিকে, রবিবার প্রিমিয়ার লিগে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দলের লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছেন সমর্থকরা। অ্যানফিল্ডে লিভারপুলের বিরুদ্ধে খেলবে আর্সেনাল।

সম্পর্কিত সংবাদ