লন্ডন: প্রিমিয়ার লিগ খেতাবি দৌড়ে অ্যাডভান্টেজে ম্যাঞ্চেস্টার সিটি। বুধবার অ্যাওয়ে ম্যাচে বার্নলেকে ১-০ গোলে হারাল পেপ গুয়ার্দিওলা। ম্যাচের ৫ মিনিটে দলকে কাঙ্ক্ষিত লিড এনে দেন আর্লিং হালান্ড। এরপর ম্যাচের বাকি সময় তা ধরে রেখে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সিটিজেনরা। আর এই জয়ের সুবাদে ৩৩ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল নীল ম্যাঞ্চেস্টার। একই পয়েন্টে দাঁড়িয়ে আর্সেনাল। এমনকী, দু’দলের মধ্যে গোল ব্যবধানও সমান। তবে গোল করার ক্ষেত্রে ম্যান সিটি এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে নেমে গেল আর্সেনাল।



