Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

২০ শতাংশ বোনাসের দাবিতে চা বাগানের ম্যানেজারকে ঘেরাও

২০ শতাংশ বোনাসের দাবিতে চা বাগানের ম্যানেজারকে ঘেরাও
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২২:০৯
Prefer us on Google

২০ শতাংশ বোনাসের দাবিতে জলপাইগুড়ির জয়পুর চা বাগানের ম্যানেজারকে ঘেরাও। ওই বাগানে প্রায় হাজার খানেক শ্রমিক রয়েছেন। এখনও বোনাস হয়নি। শ্রমিকদের দাবি, মালিকপক্ষ বলছে ১৫ শতাংশের বেশি বোনাস দিতে পারবে না তারা। যদিও তা মানতে নারাজ শ্রমিকরা। এনিয়ে বচসার জেরে আজ, মঙ্গলবার ওই বাগানের ম্যানেজার ওমপ্রকাশ মিশ্রকে ঘেরাও করে রাখেন শ্রমিকরা। রাতে ঘেরাও মুক্ত হন তিনি। বাগান মালিকের সঙ্গে কথা বলে বুধবার বোনাসের বিষয়ে তিনি শ্রমিকদের চূড়ান্ত জানাবেন বলে আশ্বাস দেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ