নিজস্ব প্রতিনিধি, বারাসত: বকেয়া টাকা ফেরত দেওয়ার নাম না করে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন! চাঞ্চল্য উত্তর ২৪ পরগনার বসিরহাটের নিমদারিয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের ফতুরাটি এলাকায়। মৃতের নাম আসাদুল মণ্ডল (২৮)। পেশায় তিনি শ্রমিক ছিলেন। কয়েকদিন আগেই বাড়ি ফিরেছিলেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল, শনিবার গভীর রাতে আমীর মণ্ডল নামের এলাকারই এক ব্যক্তি আসাদুলকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তাকে বলে, বকেয়া টাকা ফেরত দেব। এরপর আসাদুলকে নির্জন স্থানে নিয়ে গিয়ে গুলি করে খুন করা সে। এমনটাই অভিযোগ।



