Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবককে ২০ বছরের কারাদণ্ড

নাবালিকাকে ধর্ষণের দায়ে এক যুবককে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সাজাপ্রাপ্তের নাম আঞ্জার শেখ। শুক্রবার বিচারক তাকে ২০ বছরের জেল হেপাজতের নির্দেশ দেন।

নাবালিকাকে ধর্ষণের দায়ে যুবককে ২০ বছরের কারাদণ্ড
  • ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: নাবালিকাকে ধর্ষণের দায়ে এক যুবককে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। সাজাপ্রাপ্তের নাম আঞ্জার শেখ। শুক্রবার বিচারক তাকে ২০ বছরের জেল হেপাজতের নির্দেশ দেন। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও একবছর জেল খাটতে হবে। আঞ্জারের বাবা আজিম শেখকে দু’বছরে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

Advertisement

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০১৮ সালের জুন মাসের ২৮ তারিখ ঘটনাটি ঘটে। তখন নাবালিকার বয়স ছিল ১৪ বছর। ওইদিন রাতে নাবালিকা বাথরুম করার জন্য বাইরে বেরিয়ে ছিল। সেই সময় আঞ্জার বাথরুমের ভিতরেই লুকিয়ে ছিল। আঞ্জার ওই নাবালিকাকে মুখ চেপে ধরে তার বাড়িতে নিয়ে যায়। তারপর ঘরে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়ে বাথরুম থেকে ঘরে ফিরছে না দেখে তার মা-বাবা খোঁজাখুঁজি শুরু করেন। সেই সময় তাঁরা আঞ্জারের বাড়ির কাছে মেয়ের কান্নাকাটির আওয়াজ শুনতে পান। বাড়ির ভিতর থেকে নাবালিকাকে আনতে গেলে, তাঁর বাবাকে লোহার রড দিয়ে আঞ্জারের বাড়ির লোকজন মারধর করে। এনিয়ে নাবালিকার বাড়ির লোকজন নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করেন। সরকার পক্ষের আইনজীবী অনিন্দ্য মুখোপাধ্যায় বলেন, বিচারক প্রায় আট বছর পর এই ঘটনার সাজা ঘোষণা করেছেন। 

সম্পর্কিত সংবাদ