Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ, যুবকের ২০ বছর কারাদণ্ড

এক কিশোরীকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের দায়ে এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল বারাসত পকসো আদালত। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন বিচারক।

কিশোরীকে ফুসলিয়ে নিয়ে গিয়ে ধর্ষণ, যুবকের ২০ বছর কারাদণ্ড
  • ১৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এক কিশোরীকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের দায়ে এক যুবককে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল বারাসত পকসো আদালত। বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন বিচারক। সাজাপ্রাপকের নাম বিজয় বিশ্বাস (২৬)। আদালত সূত্রে জানা গিয়েছে, ধর্ষণ, পকসো সহ একাধিক ধারায় বিজয়কে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে, অনাদায়ে আরও এক বছরের অতিরিক্ত কারাদণ্ড।

Advertisement

ঘটনার সূত্রপাত ২০২৩ সালের জুলাই মাসে। অভিযোগ, দত্তপুকুর থানার কদম্বগাছি গ্রামের ১৬ বছরের এক কিশোরীর সঙ্গে নদীয়ার রানাঘাটের ধানতলা চণ্ডীপুর গ্রামের যুবক বিজয় বিশ্বাসের ফেসবুকে পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ, বিজয় কিশোরীকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে এবং জোর করে বিয়ে করে। পরবর্তীতে কিশোরীর পরিবার বিষয়টি জানতে পেরে অভিযুক্তের বাড়িতে গেলেও মেয়েকে ফিরিয়ে দেওয়া হয়নি। পরে নাবালিকার পরিবার দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। তদন্ত শেষে বিজয় বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (২)(এন), পকসো আইনের ৬ নম্বর ধারা এবং বাল্যবিবাহ প্রতিরোধ আইনে মামলা রুজু হয়।
মামলাটি বিচারাধীন ছিল বারাসত পকসো আদালতে। প্রায় তিন বছর বিচার প্রক্রিয়া চলার পর বৃহস্পতিবার রায় ঘোষণা করেন বিচারক। এনিয়ে মামলার সরকারি আইনজীবী মৃণালকান্তি দাস বলেন, ধর্ষণ, পকসো ও বাল্যবিবাহ আইনে অভিযুক্তকে ২০ বছরের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement
সম্পর্কিত সংবাদ