Bartaman Logo
২৬ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কিশোরীকে অপহরণ ও ধর্ষণে দোষীর ২০ বছরের হাজতবাস

২০১৮ সালে ১৭ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছিল আমহার্স্ট স্ট্রিট এলাকায়। এই ঘটনায় দোষী সাব্যস্ত হলেন এক ব্যক্তি। তাঁকে ২০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ শোনাল আদালত। সাজাপ্রাপ্তের নাম জয়প্রকাশ কুরমি।

কিশোরীকে অপহরণ ও ধর্ষণে দোষীর ২০ বছরের হাজতবাস
  • ৩ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২০১৮ সালে ১৭ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করা হয়েছিল আমহার্স্ট স্ট্রিট এলাকায়। এই ঘটনায় দোষী সাব্যস্ত হলেন এক ব্যক্তি। তাঁকে ২০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ শোনাল আদালত। সাজাপ্রাপ্তের নাম জয়প্রকাশ কুরমি। 

Advertisement

শনিবার কলকাতা নগর দায়রার (বিচারভবন) বিশেষ পকসো আদালতের বিচারক পাপিয়া দাস কারদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে আর্থিক জরিমানারও নির্দেশ দেয় আদালত। সাজাপ্রাপ্তের আইনজীবী জাকির হোসেন বলেন, ‘নিম্ন আদালতের এই আদেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে আপিল মামলা করা হবে।’ মামলার বিশেষ সরকারি কৌঁসুলি মৌসুমী রায় চৌধুরী জানান, যুবকটি কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যায় উত্তরপ্রদেশে। সেখানে শারীরিক নির্যাতন চালায়। তার ফলে কিশোরী গর্ভবতী হয়ে পড়ে ও সন্তানের জন্ম দেয়। তার পরিবার আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, কিশোরীকে অপহরণ করে উত্তরপ্রদেশে নিয়ে যায় প্রতিবেশী যুবকটি। পুলিশ নাবালিকাকে উদ্ধার করে। অভিযুক্তকে পাকড়াও করে। তার বিরুদ্ধে অপহরণ ও পকসো আইনে মামলা করা হয়। কিশোরী বিচারকের কাছে গোপন জবানবন্দি দেয়। মেডিকেল পরীক্ষাও হয়। তাতে প্রমাণ মেলে তার সন্তানের জন্মদাতা অভিযুক্তই। তদন্ত শেষে তদন্তকারী পুলিশ অফিসার চণ্ডীচরণ খাঁ ধৃতের বিরুদ্ধে চার্জশিট পেশ করেন। শুরু হয় মূল মামলার বিচার। আদালতে সাক্ষ্য দেন ১৩ জন। দীর্ঘ শুনানি শেষে বিচারক বৃহস্পতিবার জামিনে থাকা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। ও কারাদণ্ডের আদেশ দেন।

Advertisement
সম্পর্কিত সংবাদ