Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নতুন স্কুটারে ছেলেকে স্কুলে দিতে এসেছিলেন যুবক, আচমকা ঘটে গেল বিপর্যয়!

মর্মান্তিক! নতুন কেনা স্কুটারে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার সাত সকালে এ ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি শহরে।

নতুন স্কুটারে ছেলেকে স্কুলে দিতে এসেছিলেন যুবক, আচমকা ঘটে গেল বিপর্যয়!
  • ৩০ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মর্মান্তিক! নতুন কেনা স্কুটারে ছেলেকে স্কুলে পৌঁছে দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার সাত সকালে এ ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে জলপাইগুড়ি শহরে। মৃতের নাম পীযূষ অধিকারী (৪০)। বাড়ি জলপাইগুড়ি শহর লাগোয়া খড়িয়া পঞ্চায়েতের রাখালদেবী এলাকায়।

Advertisement

জানা গিয়েছে, পীযূষবাবুর ছেলে জলপাইগুড়ি ফনীন্দ্রদেব ইনস্টিটিউশনের তৃতীয় শ্রেণির পড়ুয়া। অন্যদিন সে টোটোতে স্কুলে যায়। কিন্তু আজ টোটো আসেনি। সেকারণে নতুন কেনা স্কুটারে ছেলেকে চাপিয়ে স্কুলে দিতে আসেন পীযূষবাবু। ছেলেকে স্কুলে দিয়ে পাশেই দোকানে বসে চা খাচ্ছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন। সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পেরে স্কুলের তরফেই অ্যাম্বুলেন্স ভাড়া করে তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয় বলে জানান প্রধান শিক্ষক জাহিরুল ইসলাম। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পীযূষবাবুকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের ভাই পঙ্কজ অধিকারী বলেন, ‘দাদা বাড়িতে একটি মুদি দোকান চালাত। এছাড়া ধান ভাঙানোর মেশিন ছিল। দাদার কোনও অসুস্থতা ছিল না। এমনটা যে ঘটবে ভাবতেই পারিনি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ