নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবানীপুরে লাগাতার কর্মসূচিতে নামছেন তৃণমূল সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্যান্য প্রান্তে তিনি যেমন প্রচার করছেন, তার পাশাপাশি ভবানীপুরেও প্রচুর সংখ্যক কর্মসূচি রয়েছে মমতার। দলীয় সূত্রে জানা গিয়েছে, ১৯ তারিখ মহারাষ্ট্র নিবাস হলে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হবে। এর পাশাপাশি ভবানীপুরের প্রত্যেকটি ওয়ার্ডইে রয়েছে মমতার কর্মসূচি। ২০ তারিখ ৬৩ নম্বরে একটি সভা করার কথা মমতার। এছাড়া ২৪-২৬ তারিখ লাগাতার কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর। ২৭ তারিখ মেগা রোড শো করবেন জননেত্রী। বিধানসভা নির্বাচনে ওটাই শেষ প্রচার কর্মসূচি।



