Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অসুস্থ মতুয়া সদস্যকে দেখতে হাসপাতালে মমতা ঠাকুর, বুধবার থেকে অনশনে যোগ

অনশন মঞ্চে অসুস্থ মতুয়া সদস্যকে দেখতে সোমবার সকালে বনগাঁ হাসপাতালে যান মমতা ঠাকুর। তিনি অন্য রাজ্যে ছিলেন। সেখান থেকে ফিরে সোজা হাসপাতালে যান।

অসুস্থ মতুয়া সদস্যকে দেখতে হাসপাতালে মমতা ঠাকুর, বুধবার থেকে অনশনে যোগ
  • ১১ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: অনশন মঞ্চে অসুস্থ মতুয়া সদস্যকে দেখতে সোমবার সকালে বনগাঁ হাসপাতালে যান মমতা ঠাকুর। তিনি অন্য রাজ্যে ছিলেন। সেখান থেকে ফিরে সোজা হাসপাতালে যান। হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন নিতাই মণ্ডলের সঙ্গে কথা বলেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা ঠাকুর। কথা বলেন চিকিৎসকদের সঙ্গেও। হাসপাতাল থেকে বেরিয়ে মমতা ঠাকুর বলেন, ‘আগের থেকে অনেক ভালো আছেন নিতাইবাবু।’ 

Advertisement

এদিকে, ঠাকুরনগরে মতুয়াদের অনশন মঞ্চে মমতা ঠাকুরের অনুপস্থিতি নিয়ে নানা মহলে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। এ বিষয়ে সংঘাধিপতি বলেন, ‘আমি ১০ দিন বিভিন্ন কর্মসূচিতে রাজ্যের বাইরে ছিলাম। তাই অনশন মঞ্চে থাকতে পারিনি। আগামী বুধবার থেকে আমিও অনশনে বসব।’ নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে গত ৫ তারিখ থেকে আমরণ অনশন শুরু করেছেন মতুয়ারা। সোমবার ষষ্ঠ দিনে পড়ল অনশন। এদিনও নতুন করে দু’জন অনশনকারী অসুস্থ হয়ে পড়েন। ইতিমধ্যে অনশন মঞ্চে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এসেছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। মতুয়া মহাসংঘ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বা বুধবার আসতে পারেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরী।

সম্পর্কিত সংবাদ