আগামী ১০ জুলাই, বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। ওইদিন বিকেল ৪টে থেকে ৪.৪৫ এর মধ্যে সাক্ষাতের কথা রয়েছে। সূচিতে কোনও বদল না হলে দুই মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ হবে নবান্নতেই। পহেলগাঁওতে জঙ্গি হামলার পর এই সাক্ষাৎ ভীষণভাবেই গুরুত্বপূর্ণ বলেই মত ওয়াকিবহাল মহলের।



