নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কার্যভার সামলানোর গুরু দায়িত্বে নজির গড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে যে ক’জন মুখ্যমন্ত্রীর পদে আসিন হয়েছেন, তার নিরিখে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন দ্বিতীয় ব্যক্তি, যিনি সবচেয়ে বেশি সময় পদে রয়েছেন। ১৪ বছর ১৬০ দিন মুখ্যমন্ত্রী পদে দায়িত্বভার এগিয়ে নিয়ে চলেছেন মমতা। এর আগে বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী পদে ছিলেন ১৪ বছর ১৫৯ দিন। আর জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পদে ছিলেন ২৩ বছর ১৩৭ দিন। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব দাবি করেছেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে বাংলায় চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।



