Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

শহিদ দিবসের মঞ্চ থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালিকে অপমান। তার বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শহিদ দিবসের মঞ্চ থেকে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের
  • ২১ জুলাই, ২০২৫ ১৬:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিজেপি শাসিত রাজ্যে বাংলা ও বাঙালিকে অপমান। তার বিরুদ্ধে আন্দোলনে নামার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, সোমবার শহিদ দিবসের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী ঘোষণা করেছেন, আগামী ২৭ জুলাই নানুর দিবসের দিন থেকেই রাস্তায় নামতে হবে দলীয় নেতা কর্মী-সমর্থকদের। ওইদিন থেকেই প্রতি শনি ও রবিবার টানা আন্দোলন চলবে। বাংলা ভাষা রক্ষা ও বাঙালিদের অপমানের বিরুদ্ধে এই আন্দোলন আগামী বছরের বিধানসভা নির্বাচনের ফলাফলের দিন পর্যন্ত চলবে বলেই জানিয়েছেন মমতা। 

Advertisement

এই বিষয়ে তিনি বলেন, ‘আগামী ২৬ জুলাইয়ের মধ্যে প্রস্তুতি শেষ করতে হবে। ২৭ জুলাই থেকে নামতে হবে ময়দানে। প্রতি শনিবার ও রবিবার করে প্রতিটি জেলার সমস্ত স্তরের নেতাদের মিটিং-মিছিলের আয়োজন করতে হবে। এ লড়াই ভাষা বাঁচানোর লড়াই। এ লড়াই আমাদের লড়তে হবে।’ সঙ্গে তিনি সমাজের বিশিষ্টজন ও খেলোয়াড়দের বলেন গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেওয়ার জন্য। দলের সাংসদ ও বিধায়কদেরও গান্ধী মূর্তির পাদদেশে ধর্না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী। একই সঙ্গে আগামী ৯ আগস্ট, ১৫ আগস্ট, রাখী পূর্ণিমা ও ২৮ আগস্টেও দলীয় নেতা-কর্মীদের বিশেষ কর্মসূচি করতে নির্দেশ দিয়েছেন মমতা। এছাড়াও ভবিষ্যতে আরও কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ