Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

‘সীমা লঙ্ঘন করছে কমিশন’, ফের পত্রবোমা মুখ্যমন্ত্রীর

ভোটের প্রাক্কালে রাজ্যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন তিনি।

‘সীমা লঙ্ঘন করছে কমিশন’, ফের পত্রবোমা মুখ্যমন্ত্রীর
  • ১৯ মার্চ, ২০২৬ ২০:০৩
Prefer us on Google

কলকাতা, ১৯ মার্চ: ভোটের প্রাক্কালে রাজ্যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার জ্ঞানেশ কুমারকে পাঠানো চিঠিতে একাধিক গুরুতর অভিযোগ এনেছেন তিনি। মুখ্যমন্ত্রী লিখেছেন, শালীনতা এবং সাংবিধানিক সমস্ত সীমা লঙ্ঘন করছে কমিশন।

Advertisement

চিঠিতে তিনি আরও লিখেছেন, এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই রাজ্যের বাস্তব পরিস্থিতি উপেক্ষা করা হচ্ছে। একাধিকবার কমিশনকে বিষয়টি জানানো হলেও কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় তাঁকে আদালতের দ্বারস্থ পর্যন্ত হতে হয়েছিল।
অফিসারদের বদলি নিয়েও এদিন আরও একবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। পরিকল্পিতভাবে রাজ্যে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন তিনি। আরও লিখেছেন, রাজ্যে জরুরি অবস্থা বা প্রচ্ছন্নভাবে কেন্দ্রীয় শাসন জারির মতো পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। এমন পদক্ষেপ থেকে দূরে থাকার জন্য কমিশনকে আবেদন করেছেন মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত সংবাদ