Bartaman Logo
৯ জুন, ২০২৬

মালেগাঁও বিস্ফোরণ মামলা: সাধ্বী প্রজ্ঞার ফাঁসি চাইল এনআইএ

বছর সতেরোর পুরনো মামলায় যাবতীয় তদন্ত শেষ করার পর মুম্বইয়ের বিশেষ আদালতে এই আবেদন জানিয়েছে এনআইএ।

মালেগাঁও বিস্ফোরণ মামলা: সাধ্বী প্রজ্ঞার ফাঁসি চাইল এনআইএ
  • ২৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: ২০০৮ সালে মালেগাঁও বিস্ফোরণ মামলায় প্রাক্তন বিজেপি সাংসদ সাধ্বী প্রজ্ঞা সহ সাত অভিযুক্তকে মৃত্যুদণ্ড দেওয়ার আবেদন জানাল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। বছর সতেরোর পুরনো মামলায় যাবতীয় তদন্ত শেষ করার পর মুম্বইয়ের বিশেষ আদালতে এই আবেদন জানিয়েছে এনআইএ। আগামী ৮ মে মামলার রায় দেবেন বিচারক এ কে লাহোটি। 

Advertisement

দীর্ঘ রিপোর্টে সাধ্বী প্রজ্ঞা, কর্নেল প্রসাদ পুরোহিত, মেজর রমেশ উপাধ্যায়, স্বামী দয়ানন্দ পান্ডে, অজয় রোহিরকর,সমীর কুলকার্নি ও সুধাকর চতুর্বেদীর বিরুদ্ধে ইউএপিএ ও আইপিসির একাধিক ধারায় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল। পরে শুনানিতে মোট ৩২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। অভিযোগ চাপে পড়ে ৩২ জন বয়ান বদলেছিল। তবে ২৯১ জনের সাক্ষ্যগ্রহণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছে তদন্তকারী সংস্থা। আপতত রায়দান স্থগিত রেখেছেন বিচারক। আগামী ৮ মে রায় ঘোষণা হবে।
২০০৮ সালের সেপ্টেম্বরে মালেগাঁওতে বিস্ফোরণ ঘটে। এর জেরে প্রাণ হারান ৬ জন। জখম হয়েছিলেন শতাধিক মানুষ। এরপরই মহারাষ্ট্র পুলিশের সন্ত্রাসদমন শাখার তদন্তে সাধ্বী প্রজ্ঞার নাম উঠে আসে। পরে মামলার তদন্তভার এনআইএর হাতে তুলে দেওয়া হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ