Bartaman Logo
৩ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বিক্রি করে ২ কোটিরও বেশি লাভ! চমকে দিলেন মালাইকা

সিনেপ্রেমী সকলেই মালাইকা অরোরাকে যে চিনবেন তা আর নতুন কথা কী! ফ্যাশান দুনিয়ায় তিনি সবসময়ই থাকেন ট্রেন্ডিং।

বিলাসবহুল অ্যাপার্টমেন্ট  বিক্রি করে ২ কোটিরও বেশি লাভ! চমকে দিলেন মালাইকা
  • ৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৪:০৯

৫ সেপ্টেম্বর, মুম্বই: সিনেপ্রেমী সকলেই মালাইকা অরোরাকে যে চিনবেন তা আর নতুন কথা কী! ফ্যাশান দুনিয়ায় তিনি সবসময়ই থাকেন ট্রেন্ডিং। সোশ্যাল মিডিয়ায় একাধিক ফটোতে তাঁর লাইক লক্ষাধিক! এতো গেল বিনোদন জগৎ, কিন্তু ব্যবসায়িক বুদ্ধিতেও মালাইকার যে জুড়ি মেলা ভার, তা জানতেন নাকি? মুম্বইতে একটি বিলাসবহুল সম্পত্তি বিক্রি করে ২ কোটি টাকা লাভ করেছেন ফ্যাশান দুনিয়ার অন্যতম এই আইকন।

Advertisement

জানা গিয়েছে, মুম্বইয়ের আন্ধেরিতে একটি অ্যাপার্টমেন্ট ৫.৩ কোটি টাকায় বিক্রি করেছেন মালাইকা। এই সম্পত্তিটি তৈরি রয়েছে ১৩৬৯ বর্গফুট জুড়ে। আলাদা করে রয়েছে পার্কিং স্পেসও। সূত্র বলছে, ২০১৮ সালের মার্চ মাসে এই অ্যাপার্টমেন্টটি মাত্র ৩.২৬ কোটি টাকায় কিনেছিলেন বলিউড ডিভা। অর্থাৎ ৭ বছরেই ২.০৪ কোটি টাকা লাভ করেছেন মালাইকা অরোরা। যা আসলে ৬৭ শতাংশ লাভ এবং যে কোনও ব্যবসায়ীর কাছেও ঈর্ষাজনক।

সম্পর্কিত সংবাদ