Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ভারতে বানান, বিশ্বে রপ্তানি করুন, জাপান সফরে লগ্নিকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর

‘ভারতে বিনিয়োগ করুন। বড় অর্থনীতিগুলির মধ্যে সবচেয়ে দ্রুতহারে বাড়ছে ভারত। আমাদের দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রয়েছে। স্বচ্ছ নীতির কারণেও ভারতে বিনিয়োগ করা উচিত।’

ভারতে বানান, বিশ্বে রপ্তানি করুন, জাপান সফরে লগ্নিকারীদের আহ্বান প্রধানমন্ত্রীর
  • ৩০ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

টোকিও: ‘ভারতে বিনিয়োগ করুন। বড় অর্থনীতিগুলির মধ্যে সবচেয়ে দ্রুতহারে বাড়ছে ভারত। আমাদের দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা রয়েছে। স্বচ্ছ নীতির কারণেও ভারতে বিনিয়োগ করা উচিত।’ শুক্রবার জাপানে একটি বিজনেস ফোরামের বক্তৃতায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেন, অচিরাচরিত শক্তি, উৎপাদন ও প্রযুক্তির মতো ক্ষেত্রে বিনিয়োগের জন্য ভারতের চেয়ে আর্দশ গন্তব্য নেই। এদিন জাপানের প্রধানমন্ত্রী শিগোরে ইশিবার সঙ্গে বৈঠকও করেন মোদি। সেখান থেকেই দু’দেশের যৌথ চন্দ্রাভিযান ‘চন্দ্রযান-৫’-এর ঘোষণাও করেছেন তিনি। এদিন তাঁকে উপহার হিসেবে জাপানের বিখ্যাত পুতুল দেওয়া হয়।

Advertisement

এদিনের বক্তৃতায় জাপানকে ‘প্রযুক্তির পাওয়ারহাউস’  ও ভারতকে ‘প্রতিভার পাওয়ারহাউস’ বলে বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেমি কন্ডাক্টর, কোয়ান্টাম কম্পিউটিং, বায়োটেকনোলজি ও মহাকাশে উন্নতির প্রভূত সুযোগ রয়েছে। পাশাপাশি তিনি বলেন, ‘ভারত দ্রুত ৫০০ গিগাওয়াট অপ্রচলিত শক্তি তৈরির দিকে এগোচ্ছে। ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমানবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।’ পাশাপাশি বন্দর, এয়ারপোর্ট, মেট্রো, রেল ও সড়ক পরিবহনেও ভারতে ব্যাপক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। শিল্পপতিদের উদ্দেশে মোদি বলেছেন, ‘ভারত ও জাপান একসঙ্গে গ্লোবাল সাউথ দেশগুলির উন্নতিতে বড় ভূমিকা রাখতে পারে। গোটা বিশ্বের জন্য পণ্য ভারতে তৈরি করুন। সুজুকি, দাইকিনের মতো সাফল্য আপনারাও পাবেন।’প্রধানমন্ত্রী জানিয়েছেন, গত কয়েক বছরে ভারতে ৪০ বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে জাপান। তাঁর মধ্যে গত দু’বছরেই বিনিয়োগ হয়েছে ১৩ বিলিয়ন ডলার। জাপানি সংস্থা গুলির বিনিয়োগের ফলে ভারতীয় শ্রমিকদের দক্ষতা বাড়বে। জাপানি ভাষা ও অন্যান্য বিষয় জেনে তাঁরা জাপানেও কাজ করতে পারবে । 
এদিন জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে চন্দ্রাভিযানের ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইসরো ও জাক্সা যৌথভাবে চন্দ্রযান-৫ মিশনে অংশ নেবে। আমরা শুধু পৃথিবীতেই সীমাবদ্ধ নেই। দুই দেশের এই যৌথ অভিযান মহাকাশে মানবসভ্যতার এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে থাকবে।  প্রসঙ্গত, জাপান সফরে টোকিওর ইলেকট্রন ফ্যাক্টরি ও তোহোকুর শিনকানসেন প্ল্যান্ট (বুলেট ট্রেনের কোচের কারখানা) পরিদর্শন করেছেন মোদি।
এদিন টোকিওতে একটি সাক্ষাৎকারে মোদি বলেন, ‘গত বছর চীনের প্রেসিডেন্টজি জিনপিংয়ের সঙ্গে কাজানে বৈঠক হয়। তারপর থেকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত হয়েছে।’ ট্রাম্পের শুল্কনীতির সরাসরি সমালোচনা না করলেও প্রধানমন্ত্রী বলেন,‘এই মুহূর্তে গোটা পৃথিবীর অর্থনৈতিক পরিস্থিতি অস্থির। বিশ্ব অর্থনীতিতে স্থিতিশীল করতে ভারত ও চীনের কাছাকাছি আসা দরকার।’

সম্পর্কিত সংবাদ