Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মহাভারত-চর্চা

সাহিত্য অ্যাকাডেমি ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল একদিনের মহাভারত-চর্চা। মহাভারত সম্পর্কে একটি প্রবাদ প্রচলিত আছে, ‘যা নেই ভারতে, তা নেই ভারতে’।

কল্যাণী বিশ্ববিদ্যালয়ে মহাভারত-চর্চা
  • ২৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কল্যাণী: সাহিত্য অ্যাকাডেমি ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল একদিনের মহাভারত-চর্চা। মহাভারত সম্পর্কে একটি প্রবাদ প্রচলিত আছে, ‘যা নেই ভারতে, তা নেই ভারতে’। ধর্ম, অর্থ, মোক্ষ, কাম—এই চতুবর্গের কথা প্রথম শোনা যায় মহাভারতে। সেইসব বিষয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদিন বিস্তারিত আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের বাংলা ও ইংরেজি বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক কল্লোল পাল। তিনি বলেন, বিশ্বজুড়ে যুদ্ধের যে আবহ চলছে তা যেন মহাভারতেরই পুনরাবৃত্তি। কিন্তু আমরা আশা রাখব, ফিরে আসবে শান্তি পর্ব। উপস্থিত ছিলেন সাহিত্য অ্যাকাডেমির অনুষ্ঠান আধিকারিক অভিষেক রথ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ