Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ফের ম্যাজিক

‘কেশারিয়া’র ম্যাজিক ফের পুনর্নিমাণ করতে চলেছেন নির্মাতারা। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির এই গান বহুল চর্চিত। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল গানটি।

ফের ম্যাজিক
  • ৩০ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘কেশারিয়া’র ম্যাজিক ফের পুনর্নিমাণ করতে চলেছেন নির্মাতারা। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির এই গান বহুল চর্চিত। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল গানটি। সেই গানের নির্মাতারাই ফের হাত মেলালেন। এবার ‘ওয়ার ২’-এর জন্য। ট্রেলার মুক্তির পর থেকেই এই ছবি ঘিরে উন্মাদনার পারদ চড়েছে। শোনা যাচ্ছে, ছবিতে হৃতিক রোশন ও কিয়ারা আদবানির জন্য একটি রোমান্টিক গান থাকছে। সেই গানের নেপথ্যেই রয়েছেন ‘কেশারিয়া’র পুরো টিম। পরিচালক অয়ন মুখোপাধ্যায়, সুরকার প্রীতম, সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং ও গীতিকার অমিতাভ ভট্টচার্যের একত্র প্রচেষ্টা যে ফের ম্যাজিক তৈরি করবে, তা স্পষ্ট। প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মসের তরফে খবরটি জানানো হয়েছে। শীঘ্রই গানটি মুক্তি পাবে বিভিন্ন প্ল্যাটফর্মে। উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ওয়ার ২’।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ