মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশ করছেন পর্ষদ সভাপতি। তিনি জানালেন, এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৯৭৯ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। গত বছরের তুলনায় ৫৬ হাজার ৮২৭ জন বেশি পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৪,২৮,৮০৩ জন এবং ছাত্রী ৫,৫৫,৯৫০ জন।



