Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

চলতি মাসেই বিয়ের পিঁড়িতে মধুমিতা, জানা গেল তারিখ

টলিউডে ফের বিয়ের সানাই বাজল। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মধুমিতা সরকার। বছরের শুরুতেই সুখবর। অভিনেত্রী মধুমিতার বিয়ের তোড়জোড় চলছে বেশ কিছুদিন ধরেই

চলতি মাসেই বিয়ের পিঁড়িতে মধুমিতা, জানা গেল তারিখ
  • ১ জানুয়ারি, ২০২৬ ১৭:০১
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টলিউডে ফের বিয়ের সানাই বাজল। সাতপাকে বাঁধা পড়তে চলেছেন মধুমিতা সরকার। বছরের শুরুতেই সুখবর। অভিনেত্রী মধুমিতার বিয়ের তোড়জোড় চলছে বেশ কিছুদিন ধরেই। কিন্তু কবে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি? সেই প্রশ্নই এতদিন টলিপাড়ায় ঘুরপাক খাচ্ছিল। আর রাখঢাক না রেখে অভিনেত্রী নিজেই জানিয়েছেন, চলতি জানুয়ারি মাসেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন তিনি।

Advertisement

এক সংবাদমাধ্যমকে মধুমিতা বলেছেন, ২৩ জানুয়ারি বিয়ে তাঁর। পাত্র দেবমাল্য চক্রবর্তী। তিন বছর ধরে তাঁর সঙ্গেই প্রেম করছেন নায়িকা। যদিও বেশ কিছুদিন ধরে দেবমাল্য’র সঙ্গে মধুমিতাকে সোশ্যাল মিডিয়ায় ছবি দিতে দেখা যাচ্ছে। এবার জানা গেল, তাঁদের বিয়ের তারিখও। কেনা কাটা, আইবুড়োভাত পর্ব সবই চলছে। অভিনেত্রী জানিয়েছেন, বারুইপুরে তাঁর এক আত্মীয়ের বাড়িতে বসবে বিয়ের আসর। বাঙালি মতে বিয়ে, মেনুতে চিংড়ি থেকে মাটন ও নলেন গুড় কোনও পদ থাকছেই।  

Advertisement
সম্পর্কিত সংবাদ