নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উল্টোডাঙা লাইব্রেরির পরিচালনায় শুরু হয়ে গেল লিটল ম্যাগাজিন মেলা। শনিবার ধনঞ্জয় ঘোষাল স্মৃতি মঞ্চে মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন মানিকতলার বিধায়ক সুপ্তি পান্ডে, বঙ্গীয় সাহিত্য পরিষদের সভাপতি রতনকুমার নন্দী, সাংবাদিক সুমন ভট্টাচার্য, ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অনিন্দ্যকিশোর রাউত, লাইব্রেরির সম্পাদক সমীর দত্ত প্রমুখ। সোমবার পর্যন্ত চলবে এই মেলা।



