Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

‘নিম্নমানের’ রহস্যময় কাঁচির খোঁজই মিলছে না এসএসকেএমে!

‘নিম্নমানের’ রহস্যময় কাঁচির খোঁজই মিলছে না এসএসকেএমে!
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খুঁজেই পাওয়া যাচ্ছে না এসএসকেএম হাসপাতালের সেই রহস্যময় ‘জং ধরা কাঁচি’! সোশ্যাল ঩মিডিয়ায় এখানকার স্ত্রীরোগ বিভাগের এক জুনিয়র চিকিৎসক সরকারি কাঁচির গুণগত মান নিয়ে তুমুল সমালোচনা করেন। রে রে করে আসরে নেমে পড়ে ‘রাত আর দিন দখল পার্টি’ সহ পরিষদীয় রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে যাওয়া লোকজন। তারপর একাধিক তদন্ত কমিটি গঠিত হয়। কিন্তু কোনও তদন্ত কমিটির সামনেই কেউই সেই কাঁচিটি হাজির করতে পারেনি। খোদ স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম কাঁচি তদন্তে পিজি গিয়েছিলেন। সেন্ট্রাল মেডিক্যাল স্টোর্স কর্তা, এসএসকেএমের শীর্ষ কর্তা, স্টোর কিপার প্রমুখ বিভিন্ন স্তরের কর্মীদের সঙ্গে কথা হয় তাঁর। কিন্তু কাঁচিটি কিছুতেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। 
Advertisement
এদিকে আর জি কর মেডিক্যাল কলেজের রহস্যময় ‘রক্তমাখা গ্লাভস’ আর জি কর’এর নয়। বুধবার স্পষ্ট করে এই কথা জানিয়ে দিল হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এর আগে সেন্ট্রাল মেডিক্যাল স্টোর্স (সিএমএস) তদন্ত করে জানিয়েছিল, ওই গ্লাভস তাদের কেনাই নয়। আর জি কর-এর বায়োকেমিস্ট্রি বিভাগ তদন্ত করে জানিয়েছিল, রক্তমাখা বলে প্রচারিত হলেও, আসলে গ্লাভসে লেগে থাকা লালচে জিনিসটি রক্তই নয়।  গ্লাভসের উৎস সন্ধান করতে গিয়ে জানা গিয়েছে আরও সব চাঞ্চল্যকর তথ্য। যেমন ওই সময়ে ট্রমা সেন্টারের গ্লাভসের বক্সে সরবরাহ হওয়া....৭০০৭ ব্যাচ নম্বরের গ্লাভসগুলি আর জি কর-এর কেনা। কিন্তু যে গ্লাভসগুলি নিয়ে বিতর্ক, তাদের গায়ে লেখা রয়েছে ৬০০৬। মানে সেগুলি ৬০০৬ ব্যাচের। এদিকে ওই ব্যাচের কোনও গ্লাভসই আর জি কর বা সিএমএস কেনেনি। তাহলে ‘রক্তমাখা’ বলে জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি করা গ্লাভসগুলি কোথা থেকে এল? হাসপাতাল কর্তৃপক্ষ সেই রহস্য ভেদ করতে তৈরি করেছে পাঁচ সদস্যের তদন্ত কমিটি। শীঘ্রই তাদের রিপোর্ট জমা দেওয়ার কথা। এ বিষয়ে বুধবার আর জি কর-এর সুপার তথা উপাধ্যক্ষ ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, ‘ওই গ্লাভসগুলি আমরা কিনিনি। কোথা থেকে এল, তদন্ত কমিটি সন্ধান করছে।’
সম্পর্কিত সংবাদ