Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬

‘নবরত্ন’ স্বীকৃতি নিয়ে বিস্ফোরক  আইআরএফসির শীর্ষকর্তা

‘আমরা ইন্ডিয়ান অয়েলের থেকেও বড় সংস্থা। ‘নবরত্ন’ সিপিএসইর স্বীকৃতি আমাদের আরও আগে পাওয়া উচিত ছিল।’ বুধবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কার্যত এমনই বিস্ফোরক দাবি করলেন ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের (আইআরএফসি) সিইও তথা সিএমডি মনোজকুমার দুবে।

‘নবরত্ন’ স্বীকৃতি নিয়ে বিস্ফোরক  আইআরএফসির শীর্ষকর্তা
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘আমরা ইন্ডিয়ান অয়েলের থেকেও বড় সংস্থা। ‘নবরত্ন’ সিপিএসইর স্বীকৃতি আমাদের আরও আগে পাওয়া উচিত ছিল।’ বুধবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে কার্যত এমনই বিস্ফোরক দাবি করলেন ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশনের (আইআরএফসি) সিইও তথা সিএমডি মনোজকুমার দুবে। রেলমন্ত্রকের আওতাধীন এই সংস্থার শীর্ষকর্তার এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই অত্যন্ত অস্বস্তিতে পড়েছে বোর্ড। দু’দিন আগেই রেলমন্ত্রকের আওতাধীন দু’টো সংস্থা আইআরসিটিসি এবং আইআরএফসিকে ‘নবরত্ন’ সিপিএসইর স্বীকৃতি দিয়েছে ডিপার্টমেন্ট অব পাবলিক এন্টারপ্রাইজেস। তার মাত্র দু’দিনের মধ্যেই আইআরএফসির শীর্ষ আধিকারিকের এহেন মন্তব্যকে যথেষ্টই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রেল বিশেষজ্ঞ মহল। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মনোজকুমার দুবে বলেন, এই সংস্থা নবরত্ন হওয়ায় এবার রেলের সঙ্গে যুক্ত প্রত্যেক ক্ষেত্রকে আমরা আরও সস্তায় ‘ফান্ডিং’য়ের ব্যবস্থা করতে পারব। ‘জিরো এনপিএ’র লক্ষ্যেও আমরা কাজ করব।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ