নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বর্ষবরণের রাতে আমাদের অতিথি না হওয়ারই চেষ্টা করবেন!’ ৩১ ডিসেম্বর নিউ ইয়ার ইভস উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়াতে এক অভিনব ‘টিজার’ সামনে আনল কলকাতা ট্রাফিক পুলিস। কী বলা হয়েছে ওই টিজারে? বর্ষবরণের রাতে কলকাতা শহরে ‘মদ্যপ চালক’, ‘বেপরোয়া চালক’, ‘বিনা হেলেমেটের বাইক আরোহী’—সবাইকে স্বাগত। কিন্তু, চেষ্টা করবেন ওই রাতে আমাদের অতিথি না হতে। কারণ, বিশেষ ভূমিকায় রাস্তায় থাকবে ‘ডিজে’ কলকাতা ট্রাফিক পুলিস। ফলে, ছাড় পাওয়ার কোনও সুযোগ নেই!
Advertisement
এবার বর্ষবরণের ঠিক একদিন আগে থেকেই পথে নেমে পড়েছে কলকাতা পুলিস। সোমবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরজুড়ে ‘ব্লক রেইড’ এর পাশাপাশি, ‘নাকা চেকিং’ চালাবে। পাসপোর্ট জালিয়াতি, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, ক্যানিংয়ে জঙ্গি গ্রেপ্তার মিলিয়ে এবারের বর্ষবরণের আগে বাড়তি সতর্ক পুলিস। ইতিমধ্যেই বর্ষবরণের রাতে জঙ্গি হানা সংক্রান্ত সতর্কবার্তা দিয়ে শনিবার লালবাজারে সাংবাদিক সম্মেলন করেছেন পুলিস কমিশনার মনোজ ভার্মা। তাই বর্ষবরণের রাতে পার্ক স্ট্রিট সহ গোটা শহরের নিরাপত্তা জোরদার করা হচ্ছে। বিশেষ করে নাইট ক্লাব, ডিস্কো, পাব, শপিং মলে নজরদারিতে থাকবেন গুন্ডাদমন শাখার গোয়েন্দারা। উর্দিধারী পুলিসের পাশাপাশি ভিড়ে মিশে নজরদারি চালাবেন গোয়েন্দারাও। কলকাতা পুলিসের এসটিএফকেও সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে, বর্ষবরণের রাতে শহরের মেট্রো, রেল স্টেশনগুলিতেও থাকবে বাড়তি নিরাপত্তা। বাংলাদেশের সাম্প্রতিক অশান্ত পরিস্থিতি ও বিভিন্ন নাশকতামূলক উস্কানির জেরে বাড়তি সুরক্ষা বলয় তৈরি করা হচ্ছে। হাওড়া, শিয়ালদহ সহ ব্যস্ত স্টেশনগুলিতে পর্যাপ্ত আরপিএফ মোতায়েন থাকবে। সিসি ক্যামেরাতেও চলবে নজরদারি। জনতার মধ্যে সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরাও থাকবেন। এছাড়াও বর্ষশেষের রাতে ‘রোমিও’ পাকড়াও করতে থাকবে বিশেষ ফ্লাইং স্কোয়াড।
অন্যদিকে, কলকাতা মেট্রো আজ ৩১ ডিসেম্বর রাতে বাড়তি ৩ জোড়া স্পেশাল সার্ভিস চালাবে। এসপ্ল্যানেড, পার্ক স্ট্রিট, ময়দান, রবীন্দ্র সদন, দমদম ও দক্ষিণেশ্বর স্টেশনে বাড়তি নজরদারি চালাবে মেট্রো কর্তৃপক্ষ। একটি স্পেশাল টিমও তৈরি করা হয়েছে। একজন সাব ইনসপেক্টরকে মাথায় রেখে চারজন নিরাপত্তা কর্মী থাকবেন। একজন মহিলা কর্মীও থাকবেন। নর্থ-সাউথ করিডরের সেন্ট্রাল কন্ট্রোল রুমেও বাড়তি মেট্রোকর্মীও থাকবেন।