Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’,  বড়দিনে বার্তা মমতা-অভিষেকের

‘বৈচিত্র্যের মধ্যে ঐক্য’,  বড়দিনে বার্তা মমতা-অভিষেকের
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা হল মিলনক্ষেত্র। সব ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের মানুষের সহাবস্থান। সমস্ত উৎসবে একসঙ্গে মাতোয়ারা, আবার সুখ-দুঃখ একসঙ্গে ভাগ করে নেওয়া—ক্রিসমাসের শুভেচ্ছা জানাতে গিয়ে সম্প্রীতির চিরন্তন মেলবন্ধনকেই তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামাজিক মাধ্যমে মমতা লিখেছেন, ‘বাংলা অনন্য এই কারণেই যে বৈচিত্রের মধ্যে ঐক্য রয়েছে। সকলে একসঙ্গে উৎসব পালন করি।’ একই সুরে অভিষেক লিখেছেন, ‘বৈচিত্র্যের মধ্যে ঐক্যের শক্তি। আসুন আমরা প্রত্যেক নাগরিক একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে হাতে হাত মিলিয়ে কাজ করি। সকলের জন্য শান্তি এবং সুখে ভরা সময় কামনা করছি।’
Advertisement
সম্পর্কিত সংবাদ